Warning: Creating default object from empty value in /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক – জমিয়ত নিউজ
  1. ruhulaminsp54@gmail.com : জমিয়ত নিউজ : জমিয়ত নিউজ
  2. info@www.jamiatnewsbd.com : জমিয়ত নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্র জমিয়ত কর্মিদের ব্যক্তি গঠনে গুরুত্ব দিতে হবে: মাওলানা আব্দুল মালিক চৌধুরী জমিয়ত পিতৃপরিচয়হীন সংগঠন নয়, জমিয়তের শেকড় অনেক গভীরে। মাওলানা ফেরদাউসুর রহমান মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সন্তান কতৃক পিতা খুন হওয়া এবং সেই খুনের দৃশ্য ফেসবুক লাইভে এসে প্রচার করা সামাজিক অধঃপতনের নিকৃষ্টতম দিক। জরুরী ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জমিয়তকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে হবে। শাপলা ট্রাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, উলামায়ে দেওবন্দ ও তৎকালীন জমিয়ত নেতাদের ত্যাগের বিনিময়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার আলেম শহীদ হয়েছেন। তারা যদি সে দিন জীবন বাজি রেখে ভূমিকা না রাখতেন তাহলে আজো পর্যন্ত হয়তো আমরা গোলামীর জিঞ্জিরেই আবদ্ধ থাকতাম। আমরা এই গৌররবময় ইতিহাসের আলোকেই পথ চলতে বদ্ধপরিকর। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা রাখতে আমরা প্রস্তুত নই। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, দেশবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা ও আলেম সমাজ কখনোই মেনে নিবে না। অবিলম্বে সরকারকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
সোমবার (১৯ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জয়পুরহাট জেলার উদ্যোগে জেলার পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাট জেলা জমিয়তের সভাপতি মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা রুহুল আমিন ও মাওলানা যুবায়ের মাহমুদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামের স্বার্থে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য জমিয়ত নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট