Warning: Creating default object from empty value in /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – জমিয়ত নিউজ
  1. ruhulaminsp54@gmail.com : জমিয়ত নিউজ : জমিয়ত নিউজ
  2. info@www.jamiatnewsbd.com : জমিয়ত নিউজ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্র জমিয়ত কর্মিদের ব্যক্তি গঠনে গুরুত্ব দিতে হবে: মাওলানা আব্দুল মালিক চৌধুরী জমিয়ত পিতৃপরিচয়হীন সংগঠন নয়, জমিয়তের শেকড় অনেক গভীরে। মাওলানা ফেরদাউসুর রহমান মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সন্তান কতৃক পিতা খুন হওয়া এবং সেই খুনের দৃশ্য ফেসবুক লাইভে এসে প্রচার করা সামাজিক অধঃপতনের নিকৃষ্টতম দিক। জরুরী ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জমিয়তকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে হবে। শাপলা ট্রাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৩৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির পাশে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রকে হত্যা করা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। অন্তর্বর্তীকালীন সরকারকে আইন-শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে। এখন‌ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ জনগণ খুবই হতাশাগ্রস্ত। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে বিশ্বের বিভিন্ন দেশে স্বগৌরবে দায়িত্ব পালন করে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। দেশের ভেতরেও তাদের সেই ভূমিকা প্রত্যাশা করে জনগণ।
আজ বুধবার (১৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানকে কিছু প্রগতিশীল নামধারীরা মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। যার ফলশ্রুতিতে ছিনতাই ও খুনের মত ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায় অহরহ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ প্রশাসনের ছাত্র -শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আরো সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট