Warning: Creating default object from empty value in /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/jamiatnewsbd/public_html/wp-includes/feed-rss2.php on line 8
LEAD News – জমিয়ত নিউজ https://www.jamiatnewsbd.com Wed, 21 May 2025 17:12:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 https://www.jamiatnewsbd.com/wp-content/uploads/2024/09/cropped-T2-removebg-preview-32x32.png LEAD News – জমিয়ত নিউজ https://www.jamiatnewsbd.com 32 32 244703014 দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক https://www.jamiatnewsbd.com/2025/05/19/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8/ https://www.jamiatnewsbd.com/2025/05/19/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8/#respond Mon, 19 May 2025 12:57:55 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1498 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, উলামায়ে দেওবন্দ ও তৎকালীন জমিয়ত নেতাদের ত্যাগের বিনিময়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার আলেম শহীদ হয়েছেন। তারা যদি সে দিন জীবন বাজি রেখে ভূমিকা না রাখতেন তাহলে আজো পর্যন্ত হয়তো আমরা গোলামীর জিঞ্জিরেই আবদ্ধ থাকতাম। আমরা এই গৌররবময় ইতিহাসের আলোকেই পথ চলতে বদ্ধপরিকর। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা রাখতে আমরা প্রস্তুত নই। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, দেশবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা ও আলেম সমাজ কখনোই মেনে নিবে না। অবিলম্বে সরকারকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
সোমবার (১৯ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জয়পুরহাট জেলার উদ্যোগে জেলার পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়পুরহাট জেলা জমিয়তের সভাপতি মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা রুহুল আমিন ও মাওলানা যুবায়ের মাহমুদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামের স্বার্থে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য জমিয়ত নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

[contact-form] ]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/19/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8/feed/ 0 1498
যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্র জমিয়ত কর্মিদের ব্যক্তি গঠনে গুরুত্ব দিতে হবে: মাওলানা আব্দুল মালিক চৌধুরী https://www.jamiatnewsbd.com/2025/05/16/%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%af/ https://www.jamiatnewsbd.com/2025/05/16/%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%af/#respond Fri, 16 May 2025 00:30:17 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1461 ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন,যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্র জমিয়ত কর্মীদের ব্যক্তি গঠনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ব্যক্তি গঠনে মনযোগী একজন ছাত্র জমিয়ত কর্মী আগামী দিনের একজন আদর্শ নেতা।
বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৪টায় শিবগঞ্জস্থ সকার খেলার মাঠে শাহপরান থানা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরও বলেন,বহু শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতা যেন কোন অবস্থাতেই হুমকির মুখে না পড়ে এবং ভবিষ্যতে যেন আর কোন অপশক্তি বাংলাদেশের মত একটি মুসলিম দেশের শিক্ষা-সংস্কৃতি নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে দিকে ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে হবে।
শাহপরান থানা ছাত্র জমিয়তের আহবায়ক শাইখুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মীর আইনুল হক,আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক সৈয়দ সালিম ক্বাসিমী,যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি কবির আহমদ,মহানগর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম শাকির আলম, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, কোতোয়ালি থানার সাংগঠনিক সম্পাদক খুবায়েব বিন জামিল, আল হাতিম ছাত্র সংসদের সেক্রেটারি মাসুদ আহমদ, মহানগরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সালিম,কোতোয়ালি থানার সভাপতি গোলাম রহমান খান রাওয়াহা,মহানগরীর দায়িত্বশীল মুকাররিম হুসাইন,২৪নং ওয়ার্ড সভাপতি হাফিজ আদনান উদ্দিন,উবায়দুল্লাহ মারুফ,উবায়দুল্লাহ মাসরুর প্রমুখ।
সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে শায়খুল ইসলামকে সভাপতি,মীর আইনুল হককে সাধারণ সম্পাদক ও রিহাদ হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করেনছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান। বিজ্ঞপ্তি।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/16/%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%af/feed/ 0 1461
জমিয়ত পিতৃপরিচয়হীন সংগঠন নয়, জমিয়তের শেকড় অনেক গভীরে। মাওলানা ফেরদাউসুর রহমান https://www.jamiatnewsbd.com/2025/05/16/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97/ https://www.jamiatnewsbd.com/2025/05/16/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97/#respond Thu, 15 May 2025 21:15:28 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1436 প্রতিটি সংগঠনের বৃক্ষ তার শেকড়ের উপর দাঁড়িয়ে থাকে। প্রতিটি সন্তান তাঁর বাবার পরিচয়ে পরিচিত হয়। এদেশে হাজারো সংগঠন আছে, আজ থেকে ২০ বছর ৩০ বছর বা ৫০ বছর আগের ইতিহাসে তাদের নাম পাওয়া যায় না। জমিয়তের শিকড় এত গভীরে, আজ থেকে ১০০ বছর আগের ইতিহাস ঘাটলেও জমিয়তের নাম স্বর্ণাক্ষরে লিখিত পাওয়া যায়। ইংরেজ আমল থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত সংগ্রামের বিভিন্ন ধারায় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে জমিয়ত ও তার অঙ্গ সংগঠনগুলো। অতএব, জমিয়ত পিতৃপরিচয়হীন সংগঠন নয়। জমিয়তের শেকড় অনেক গভীরে।
জমিয়তে উলামায়ে হিন্দের তৎকালীন কায়েদ হুসাইন আহমদ মাদানীর ইংরেজ বিরোধী সংগ্রাম ও তার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। একাত্তরের সময় পশ্চিম পাকিস্তান জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পশ্চিম পাকিস্তানি হয়েও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। একই সাথে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে ও মুক্তিযোদ্ধাদেরকে মদদ দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। জুলাইয়ের স্বাধীনতার সংগ্রামেও জমিয়ত ও তার অঙ্গ সংগঠনগুলো সংহতি জ্ঞাপন করে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছে। অতএব এদেশের রাজনীতিতে জমিয়তকে বিয়োগ করার কোন সুযোগ নেই।
পরিশেষে তিনি ছাত্র জমিয়তের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। জুলাইয়ে মহান অভ্যুত্থান ঘটিয়ে যেই ছাত্ররা ফ্যাসিস্টের চেয়ারকে শুদ্ধশেকড় উপড়ে ফেলেছে, এই ছাত্রদের দ্বারা যেকোন কিছুই সম্ভব। অতএব, এই সংগ্রামী ছাত্রদেরকে যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে ছাত্র জমিয়তের অক্লান্ত মেহনত প্রয়োজন।
আজ ১৬ মে ২০২৫, শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে আলহাজ আব্দুল লতিফ দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে ছাত্রনেতা ইকরাম হুসাইনের সভাপতিত্বে একটি ‘তরবিয়তী জলসা’ অনুষ্ঠিত হয়। উক্ত তরবিয়তী জলসায় উপরোক্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারি জেনারেল মাওলানা ফেরদাউসুর রহমান।
উক্ত জলসায় গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক ও তরবিয়তী আলোচনা করেন মুফতি নূরুল আলম ইসহাকী ও মাওলানা বিনইয়ামিন প্রমুখ। এছাড়াও উক্ত জলসায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তের প্রচার সম্পাদক ও ফতুল্লা থানা জমিয়তের দায়িত্বশীল মাওলানা তাজুল ইসলাম আব্বাস ও ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা’র আহবায়ক আবুল হাসানাত মেহরাব।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/16/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97/feed/ 0 1436
মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/ https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/#respond Thu, 15 May 2025 10:50:56 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1444
মানবিক করিডোরের নামে মায়ানমারের সাথে করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশীদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত দেশের সাধারণ জনগণ মেনে নেবে না। এই সিদ্ধান্তগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে। নির্বাচিত সরকার ছাড়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য বুমেরাং হবে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, রাজনৈতিক দল সমূহের মতামত ও জন রায় উপেক্ষা করে করিডোর ও বন্দরের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল ও জনগণের সাথে মুখোমুখি করবে। জাতির এই কঠিন সময়ে এই সিদ্ধান্ত দেশের জন্য কোন অবস্থায় কল্যাণ বয়ে আনবে না।
দেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/feed/ 0 1444
জরুরী ঘোষণা https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be/ https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be/#respond Wed, 14 May 2025 01:36:47 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1430 এতদ্বারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, নবগঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার প্রচার বিভাগে পরিবর্তন আসার প্রেক্ষিতে এবং কিছু সমস্যা সামনে আসার কারণে অদ্য ১৩ মে ২০২৫ ঈ. তারিখ হতে আগের পেইজটির বিলুপ্তি ঘোষণাপূর্বক Jamiat Ulama-e-Islam Bangladesh. Official নামে এই পেইজটি চালু করা হল।
এখন থেকে দলের বক্তব্য-বিবৃতিসহ সব ধরণের দলীয় নিউজ ও বার্তা ইত্যাদি এই পেইজ থেকে প্রচারিত হবে ইনশাআল্লাহ।
অতএব, এই পেইজের বাইরে দলের নামে-বেনামে অন্য কোন পেইজ ও আইডি থেকে কোন প্রকার পোস্ট,বক্তব্য,মন্তব্য প্রচারিত হলে তা কোন ভাবেই দলের অফিসিয়াল বক্তব্য হিসেবে গণ্য হবে না।
নির্দেশক্রমে
(মাওলানা) মঞ্জুরুল ইসলাম আফেন্দী
মহাসচিব
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%9c%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be/feed/ 0 1430
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf/ https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf/#respond Wed, 14 May 2025 00:47:43 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1464 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির পাশে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রকে হত্যা করা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। অন্তর্বর্তীকালীন সরকারকে আইন-শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে। এখন‌ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ জনগণ খুবই হতাশাগ্রস্ত। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে বিশ্বের বিভিন্ন দেশে স্বগৌরবে দায়িত্ব পালন করে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। দেশের ভেতরেও তাদের সেই ভূমিকা প্রত্যাশা করে জনগণ।
আজ বুধবার (১৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানকে কিছু প্রগতিশীল নামধারীরা মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। যার ফলশ্রুতিতে ছিনতাই ও খুনের মত ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায় অহরহ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ প্রশাসনের ছাত্র -শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আরো সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf/feed/ 0 1464
আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন https://www.jamiatnewsbd.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/ https://www.jamiatnewsbd.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/#respond Sun, 11 May 2025 01:52:31 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1425 আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আন্দোলনকারী বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক , সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।
শনিবার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তারা।
নেতৃবৃন্দ বিপ্লবী জনতার এই বিজয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং বিডিআর, শাপলা চত্বর , ২০২১ ও জুলাই গণহত্যাসহ আওয়ামী আমলের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে জমিয়ত নেতৃবৃন্দ দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে শান্তি, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ারও আহবান জানান।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/feed/ 0 1425
দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জমিয়তকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করতে হবে। https://www.jamiatnewsbd.com/2025/05/07/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7/ https://www.jamiatnewsbd.com/2025/05/07/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7/#respond Wed, 07 May 2025 05:50:17 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1409 আজ ০৭ মে বুধবার বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া মাযহারুল উলূম মাদরাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বৃহত্তর মিরপুর জোনের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা লোকমান মাযহারীর সভাপতিত্বে জোন বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া— তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জমিয়তকে সাংগঠনিক ভাবে আরে শক্তিশালী করতে হবে।
এসময় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন—পল্লবী থানা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, দারুস সালাম থানা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, সাধারণ সম্পাদক মুফতী হামেদ জহিরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার ফখরুদ্দীন হোসাইনী, কাফরুল থানা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী,সহ সভাপতি মুফতী আব্দুল্লাহ মামুন কাসেমী,শাহ আলী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম,ভাষানটেক থানা শাখার আহ্বায়ক মুফতী আবু হানিফা, শেরেবাংলা নগর থানা শাখার আহ্বায়ক মাওলানা মাহফুজুর রহমান,রুপনগর থানা শাখার আহ্বায়ক মাওলানা নুরুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইউসুফ শরীফ,মাওলানা ফারুক মাওলানা মুহাম্মাদ রুবাইয়্যাত,মাওলানা মিনহাজুল আরিফিন, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আবু সাঈদ খালেদ, মাওলানা নূরে আলম তালুকদার প্রমূখ।

 

 

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

যুগ্ম মহাসচিব,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/07/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7/feed/ 0 1409
শাপলা ট্রাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/05/05/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/ https://www.jamiatnewsbd.com/2025/05/05/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/#respond Mon, 05 May 2025 05:48:20 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1422 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী বলেছেন, মানবরচিত সকল নেজাম হটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার যে মূলমন্ত্র হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.দিয়ে গেছেন, সেটার তাৎপর্য ও গভীরতা অনুধাবন করে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ইসলামী রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সংগঠনকে সাংগঠনিক নিয়মে ঢেলে সাজাতে হবে।
আজ সোমবার (৫ মে) ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলা জমিয়তের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত নেতাকর্মীদেরকে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে বলেছেন, আজ রক্তাক্ত ৫ই মে। ২০১৩ সালের এই দিনে পতিত স্বৈরাচার সরকার ঢাকার শাপলা চত্বরে ঈমানী দাবীদাওয়া নিয়ে জড়ো হওয়া ধর্মপ্রাণ মুসলিম জনতার ওপর রাতের আঁধারে নির্বিচারে গুলি চালায়। শাহাদাত বরণ করেন সেদিন অনেক মানুষ। লোমহর্ষক এই হত্যাযজ্ঞ আমাদেরকে এখনো কাঁদায়। অন্তর্বর্তী সরকারকে শাপলা টৃরাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে।
জমিয়ত মহাসচিব তার বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর অতর্কিত হামলার নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
ত্রিশাল উপজলার শহীদ নজরুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা রূহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সদস্য মাওলানা আব্দুল্লাহ আল-বাক্বী, উপজেলা জমিয়তের যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা তালহা ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিউদ্দীন।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/05/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0 1422
জমিয়ত কি ও কেন? https://www.jamiatnewsbd.com/2025/05/04/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/ https://www.jamiatnewsbd.com/2025/05/04/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/#respond Sun, 04 May 2025 14:21:01 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1501

উপমহাদেশের প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়ত। জমিয়ত প্রতিষ্ঠালগ্ন থেকে এযাবতকাল পর্যন্ত দেশ,জাতি ও ইসলামের কল্যাণে কাজ করে যাচ্ছে। চলমান প্রবন্ধে জমিয়ত কী ও কেন? সে সম্পর্কে সংক্ষিপ্তাকারে আলোকপাত করা হল।
বহমান প্রবন্ধের দু’টি অংশের প্রথমাংশ হল- জমিয়ত কী? শুরুতেই জমিয়ত কী অংশের সংক্ষিপ্ত বিশ্লেষণ তোলে ধরছি। জমিয়ত শব্দটি جمع থেকে গৃহীত হয়েছে। যা বাবে فتح ওافعال, افتعال, تعفیل থেকে আসে। যার অর্থ হল- একত্রিত হওয়া, জমা করা, সংঘবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ প্লাটফরম। المعجم الرائد নামক আরবী অভিধানে জমিয়ত এর সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে –
جماعة من الناس يجتمعون لغاية خاصة أو على فكرة مشتركة
অর্থাৎ, নির্দিষ্ট মানুষের ঐক্যবদ্ধ সংঘ বা সংস্থা। যারা বিশেষ একটি উদ্দেশে কিংবা পারস্পরিক চিন্তাধারা বিকাশের নিমিত্তে ঐক্যবদ্ধ হয়েছেন।
মূলত জমিয়ত সংগঠনের নামটি মুরাক্কাব। জমিয়ত এবং উলামা শব্দের সমন্বয়ে যৌগিক বাক্যে রূপ হল – جمعیة العلماء। علماء শব্দটি عالم ইসমের জমা। শব্দটি سمع یسمع এর মাসদার علما থেকে নেওয়া হয়েছে। অতএব যৌগিক রূপদানের পর এর অর্থ দাঁড়ায় -উলামাদের ঐক্যবদ্ধ প্লাটফরম। তবে এখানে একটি مضاف উহ্য ধরে নিলে জমিয়তের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে যাবে । তাই মূল বাক্য হবে الجمعیة تحت قیادة العلماء এর অর্থ হল- আলিমদের নেতৃত্বে পরিচালিত ঐক্যবদ্ধ প্লাটফরম।
শব্দগত বিশ্লেষণের পর অর্থ হবে- আলেমদের নেতৃত্ব পরিচালিত সংগঠনই হল জমিয়ত। কাজেই আলেমদের নেতৃত্বাধীন আলেম, ছাত্র, শিক্ষক, জেনারেল শিক্ষিত, বাতিল মতাদর্শী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কাজ করতে পারবে। আর বিষয়টি অতি স্পষ্ট। আমরা যদি জমিয়ত গঠনের ইতিহাস সম্পর্কে অবহিত হই, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে।
আমরা জানি ব্রিটিশরা ভারত উপমহাদেশকে দখল করেছিল। যদিও ব্রিটিশের পূর্বে ভারত উপমহাদেশকে মুসলমানরাই শাসন করেছিল। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ১৯০ বছর ভারতবর্ষ বৃটিশের দখলে ছিল। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবে উলামায়ে কেরাম বৃটিশের হাতে সূচনীয়ভাবে পরাজয় বরণের পর বৃটিশরা আলেমদের ওপর আরও বেশি খেপেছিল। কলকাতা থেকে পেশাওয়ার পর্যন্ত শেরশাহ সূরির গ্রান্ড ট্রাংক রোডের দুই পাশের এমন কোনো গাছ ছিল না যাতে কোনো এক আলেমকে ঝুলানো হয়নি। অবেশেষে বৃটিশের হাত থেকে মুক্তি এবং একদল মুক্তি বাহিনী গঠনের লক্ষ্যে ১৮৬৬ সালে কাসেম নানুতবী, রশীদ আহমদ গাঙ্গুহী রহ. এর মতো কিছু বিচক্ষণ উলামায়ে কেরাম দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। একই উদ্দেশে শায়খুল হিন্দ রহ. ১৮৭৮ সালে সামারাতুত তারবিয়্যাহ নামে এবং ১৯০৯ সালে দারুল উলূম দেওবন্দের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠন করেন জমিয়তুল আনসার। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তুরস্কের ইসলামি খেলাফত চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ভারত জুড়ে আনন্দ মিছিল শুকরিয়া মাহফিল চলতে থাকে। এহেন পরিস্থিতিতে মাও. মুহাম্মদ জওহর এর নেতৃত্বে গঠিত হয় খেলাফত আন্দোলন। অবশেষে ১৯১৯ সালে দিল্লিতে খেলাফত কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, মাও. মুহাম্মদ আলী, মুফতি কেফায়াতুল্লাহ, মাও. হারসত আলী মুহানী, মাও. আব্দুল বারী ফেরেঙ্গী মহল্লী, ছানাউল্লাহ অমৃতসারী, মাও. আকরাম খাঁ, মাও. মুনিরুজ্জামান ইসলামাবাদী , মাও.আহমদ সাঈদ দেহলবী রহ. সহ প্রমুখ উলামায়ে কেরাম। সভায় সিদ্ধান্ত হয়- খুনী সন্ত্রাসী অবৈধ দখলদার সরকারের শুকরিয়া মাহফিলে অংশগ্রহণ করা যাবে না এবং বিজয় দিবস পালিত হবে না। সভাটি ২৪ নম্ভেম্বর পর্যন্ত চলতে থাকে। সভায় সভাপতিত্ব করেন মাও. আব্দুল বারী ফেরেঙ্গী মহল্লী রহ.। এই সভায় বহু পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে স্বাধীনতা অর্জন এবং তুরস্কের খেলাফত রক্ষার লক্ষ্যে একটি দ্বীনী সংগঠন গঠন করা হয় এবং জমিয়তে উলামায়ে হিন্দ নামে এর নামকরণ করা হয়। মাও. মুফতী কেফায়াতুল্লাহ এবং মাও. আকরাম খাঁকে জমিয়তের সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়।
লক্ষণীয় বিষয় হল- জমিয়তের সভায় নেতৃত্বদানকারী মাও. মুনিরুজ্জামান ইসলামাবাদী রহ.(জন্ম ১৮৭৫ মৃত্যু ১৯৫০) যিনি জমিয়তের গঠনের উদ্যোক্তাদের একজন। যাকে আল্লামা মুহি উদ্দীন খান রহ. জীবনের খেলাঘরে আহলে হাদীস মসলকের লোক বলে অবিহিত করেছেন। এদিকে মাও. আকরাম খাঁ (জন্ম ১৮৫৩ মৃত্যু ১৯৬৮) যিনি উঁচু মানের বাংলা সাহিত্যিক ছিলেন। যাকে মুসলিম সাংবাদিকতার জনক বলা হয়। তিনি নবীদের মুযেজা ও ওলীদের কারামাতকে অস্বীকার করতেন। যা তার রচিত “মোস্তফা চরিত” বইটি পড়লে বোঝা যায়। অথচ মাও. আকরাম খাঁ এবং মুফতি কেফায়াতুল্লাহই হলেন জমিয়তের প্রথম গঠনতন্ত্র রচয়িতা।
বোঝা গেল, আলেমদের নেতৃত্বাধীন সংগঠন জমিয়তে লা মাজহাবী, বাতিল মতাদর্শের অধিকারী, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী,সরকারী কর্মচারীরাও থাকতে পারে। আর থাকাটাই বাঞ্চনীয়। তাছাড়া সকলেরই জানা, সিলেটের অন্যতম এক পরিচিত ব্যক্তিত্ব মাও. আব্দুল লতিফ ফুলতুলি রহ. ও একসময় জমিয়ত করতেন।
জমিয়ত কেন?
জমিয়ত কেন ? এই প্রশ্নের উত্তর জমিয়তের ইতিহাস ও লক্ষ্যকে সামনে রাখলে অতি সহজে বিষয়টি প্রতিভাত হবে।
এক. জমিয়ত মানবতার মুক্তির পক্ষের শক্তি। সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনা এবং ইসলামি খেলাফতকে পুনরুদ্ধার করার নিমিত্তে। জমিয়ত আন্দোলন করার ফলে ভারতবর্ষে স্বাধীনতার সূর্য উদিত হয়।
এ প্রসঙ্গে দারুল উলূম দেওবন্দের প্রাক্তন মুহতামিম কারী তায়্যিব রহ. বলেন,
آزادي وطن کی تحریک اٹہی تو علماء دیوبند نے حضرت مفتی کفایت اللہ ؒ کی قیادت میں جمعیت علماء قائم کرکے شانہ بشانہ آزادی لڑی۔ ( دینی روخ اور مسلکی مزاج ص۔١٧٥)
অর্থাৎ, আযাদী আন্দোলন শুরু হল। উলামায়ে দেওবন্দ হযরত মুফতি কেফায়াতুল্লাহ রহ. এর নেতৃত্বে জমিয়ত প্রতিষ্ঠা করে আযাদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন।
সায়্যিদ মাহমুদ রিজভী লিখেন
سنہ ١٩٢٠ میں مالٹا سے رہای کے بعد حضرت شیخ الہند جمعیت العلما۶ میں شامل ہوگے جیسے ان کے تلامذہ نے سنہ ١٩١٩ میں تحریک ازادی کو فروغ دینے کے لے قائم کیا تہا۔
১৯২০ সালে শায়খুল হিন্দ রহ. মাল্টা থেকে মুক্তিলাভের পর জমিয়তে উলামায়ে হিন্দে যোগদান করেন। ১৯১৯ সালে স্বাধীনতার সংগ্রামকে দ্রুততর ও তীব্রতর করার লক্ষ্যে শায়খুল হিন্দের ছাত্ররা এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটান।
(তারিখে দারুল উলূম দেওবন্দ ৫১১)
দুই. জমিয়ত এজন্য যে, জমিয়ত মজলুম মানবতার পক্ষের শক্তি। জমিয়ত সবসময়ে সকল মজলুমের পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সময় তৎকালীন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সায়্যিদ আসআদ মাদানী রাহ. স্বাধীনতাকামী মানুষের পক্ষে কাজ করেছেন। হাজার হাজার আশ্রিত মানুষের সেবা করেছেন। পাকিস্তান ও ব্রিটিশ বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
মজলুম নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে পাকিস্তানি হয়েও লড়াই করেছেন মুফতি মাহমুদ রহ.। ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, ইরাক আফগানিস্তানসহ গোটা বিশ্বের মজলুমানদের পক্ষে জমিয়ত সরব ভূমিকা পালন করছে। জমিয়ত নেতা মাও. ফজলুর রহমান, পাকিস্তান জমিয়ত এবং বাংলাদেশ জমিয়ত আফগানের মুজাহিদদের স্বাধীনকামী বলে স্বীকৃতি দিয়েছে। আমীরুল হিন্দ সায়্যিদ আরশাদ মাদানী দা. বা. ও আফগানিদের পক্ষে সরাসরি কথা বলছেন। জমিয়ত মজলুমের পক্ষে লড়াই করাকে নিজেদের দায়িত্ব মনে করে। কারণ এগুলো রাসুল সা. এর চরিত্র। ওহী প্রাপ্তির পর রাসুল সা. বিচলিত হয়ে গিয়েছিলেন। হযরত খাদিজা রা. রাসুল সা.কে শান্তনা দিয়েছেন। বুখারী শরীফে হযরত আয়শা রা. থেকে বর্ণিত দির্ঘ হাদীসে এসেছে
‏”‏ ‏.‏ قَالَتْ لَهُ خَدِيجَةُ كَلاَّ وَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ ‏.
কখনও না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। নিশ্চয় আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন এবং অসহায়দের বোঝা বহন করেন। ঘর বাড়ীহীন অক্ষমদের জন্য উপার্জন করেন। মেহমানদের সম্মান করেন। বিপদগ্রস্তদের সহায়তা করেন।
বুখারী শরীফের অন্য হাদীসে এসেছে
عن أنس بن مالك رضي الله عنه-مرفوعاً: «انْصُرْ أخاك ظالمًا أو مظلومًا» فقال رجل: يا رسول الله، أَنْصُرُهُ إذا كان مظلومًا، أرأيت إِنْ كان ظالمًا كيف أَنْصُرُهُ؟ قال: «تَحْجِزُهُ -أو تمْنَعُهُ- من الظلم فإنَّ ذلك نَصْرُهُ».
রাসুল সা. বলেন, তুমি তোমার ভাইকে মজলুম অবস্থায় এবং জালিম অবস্থায় সাহায্য করো। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসুল! সে যদি মজলুম হয় তাহলে তো তাকে সাহায্য করবোই। কিন্তু সে যদি জালিম হয় তাহলে তাকে কিভাবে সাহায্য করবো? প্রতি উত্তরে রাসুল সা. বললেন, তুমি তাকে জুলুম থেকে বিরত রাখবে অথবা বাধা প্রদান করবে। এটাই জালেমের জন্য সহায়তা।
অন্য হাদীসে এসেছে
وعن أَبي عُمارة الْبراءِ بنِ عازبٍ رضي اللَّه عنهما قَالَ: “أَمرنا رسولُ اللَّه ﷺ بِسبْعٍ، ونهانا عن سبعٍ: أَمرنَا بِعِيادة الْمرِيضِ، وَاتِّبَاعِ الْجنازةِ، وتَشْمِيتِ الْعاطِس، وَإِبْرارِ الْمُقْسِمِ، ونَصْرِ المَظْلُومِ، وَإِجابَةِ الدَّاعِي، وإِفْشاءِ السَّلامِ. وَنَهانَا عَنْ خواتِيمَ –أَوْ: تَختُّمٍ بالذَّهبِ- وَعنْ شُرْبٍ بالفضَّةِ، وعَنِ المَياثِرِ الحُمْرِ، وَعَنِ الْقَسِّيِّ، وَعَنْ لُبْسِ الحَرِيرِ وَالإِسْتَبْرَقِ وَالدِّيبَاجِ”( مُتَّفَقٌ عليه)
অত্র হাদীসে রাসুল সা. সাতটি বিষয়ের আদেশ করেছেন। তন্মধ্যে একটি হল- মজলুমকে সহায়তা করা।
তিন. জমিয়ত এজন্য যে, জমিয়ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে কাজ করে আসছে। কারণ ইসলাম হল পূর্ণাঙ্গ দ্বীন । আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রে-মন্ত্রে মানুষের কল্যাণ নেই।
আল্লাহ বলেন-
ان الدین عند الله الاسلام
নিশ্চয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। (আলে ইমরান-১৯)
অন্য আয়াতে আল্লাহ বলেন-
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإِسْلامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
অর্থাৎ, যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে (শান্তি ও হেদায়াতের) অন্বেষণ করবে তা গ্রহণ করা হবে না। বরং সে পরকালে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত (সুরা-আলে ইমরান ৮৫)
চার. জমিয়ত জাতিকে ঐক্যবদ্ধ প্লাটফরমে নিয়ে আসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ একতাই মহা বল। এজন্য আল্লাহ বলেন,وَٱعْتَصِمُواْ بحبل ٱللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُواْ অর্থাৎ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না।
পাঁচ. বাতিল ফির্কার মোকাবেলায় জমিয়ত যুগে যুগে নজির স্থাপন করেছে।
কেননা হাদীসে বাতিল ফির্কাগুলোকে প্রত্যাখান করা হয়েছে। জমিয়তও তাদেরকে প্রত্যাখান করে আসছে। ইবনে মাজাহ শরীফের হাদীসে এসেছে
عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ))
অর্থাৎ, যারা আমাদের এই ধর্মে যা স্বীকৃত নয় এমন নতুন কিছু সৃষ্টি করবে তা প্রত্যাখ্যাত।
এজন্য কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে পাকিস্তানে ইউসূফ বানুরী রহ. নেতৃত্বে আন্দোলন হয়েছে। এমন কী শেষপর্যন্ত পাকিস্তানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, খতমে নবুওয়াত আন্দোলন, তাবলীগ জামাতের আমীরের ভ্রান্তির ওজাহাত, নাস্তিকবিরোধী আন্দোলন করাসহ সবধরনের ভ্রান্ত মতবাদের মোকাবেলা করে আসছে জমিয়ত। জমিয়ত চায় আল্লাহর দ্বীনকে তাহরিফ থেকে মুক্ত রাখতে। জমিয়ত চায় দ্বীনের খলিস মিশন দুনিয়া জুড়ে ছড়িয়ে দিতে।
অতএব জমিয়ত কী ও কেন? বোঝার জন্য এটুকই যথেষ্ট।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/04/%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/feed/ 0 1501