মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতির জন্য জরুরি সিন্ডিকেট সভা হয়েছে। এতে হল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করে।
]]>আগামীকাল সোমবার (১৫ জুলাই) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।
এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় বিক্রি হয়েছে। চলতি বছরের ১৮ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ২০ এপ্রিল বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়।
নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৩১ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৬২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬০৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়।
]]>ব্রুটফোর্স হামলা মূলত পাসওয়ার্ড বা ‘এনক্রিপশন কি’ ভাঙার একটি কৌশল। ইউজারের কম্পিটারে নিয়ন্ত্রণ নিতে হামলাকারী সঠিক পাসওয়ার্ড না পাওয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে চেষ্টা চালায়। একটি সফল ব্রুটফোর্স হামলার মাধ্যমে হামলাকারী ইউজারের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।
একটি নেটওয়ার্কে অন্য কম্পিউটার সংযোগ দিতে মাইক্রোসফটের প্রোটোকলে রিমোট ডেস্কটপ প্রোটোকল (আরডিপি) নামে একটি গ্রাফিক্যাল ইন্টারফেস আছে। রিমোট সার্ভার ও অন্যান্য কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং স্বল্প প্রযুক্তি-জ্ঞানসম্পন্ন সবাই আরডিপি ব্যবহার করছে। ব্রুটফোর্স জেনেরিক আরডিপি হামলা সফল হলে হামলাকারী সহজেই টার্গেটেড কম্পিউটারের অ্যাক্সেস নিতে পারে।
ক্যাস্পারস্কি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর আদ্রিয়ান হিয়া বলেন, “কর্পোরেট লগ-ইন এবং পাসওয়ার্ডগুলো দ্রুত ভাঙতে হামলাকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডিউল ও অ্যালগরিদম ব্যবহার করতে পারে। হামলাকারীরা নিজের অফিসের কম্পিটারের অ্যাক্সেস নিয়ে নিলে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের পাশাপাশি আর্থিক ক্ষতিও করতে পারে। এআইভিত্তিক ব্রুটফোর্স হামলা থেকে রক্ষা পেতে বাংলাদেশের ব্যবসাগুলোর উচিৎ এন্ডপয়েন্ট ও নেটওয়ার্ক সিক্যুরিটি সিস্টেম শক্তিশালী করা।”
ইউজারকে যদি আরডিপি’র ওপর নির্ভর করতে হয় তবে তাদেরকে এর সম্ভাব্য সব সুরক্ষা ব্যবস্থা, যেমন; শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, কর্পোরেট ভিপিএনের মাধ্যমে আরডিপি ব্যবহার, নেটওয়ার্ক লেভেল অথেন্টিকেশন (এনএলএ), টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা ইত্যাদি কাজে লাগানো উচিৎ। আর যদি কেউ আরডিপি ব্যবহার না করে তাহলে এটি নিষ্ক্রিয় করা এবং পোর্ট ৩৩৮৯ বন্ধ করা উচিৎ। একইসাথে, সাইবার সিক্যুরিটি সল্যুশনস ব্যবহারের ক্ষেত্রে সবসময় ক্যাস্পারস্কি এন্ডপয়েন্ট সিক্যুরিটি ফর বিজনেস-এর মত নির্ভরযোগ্য সল্যুশনস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিষ্ঠানগুলোকে সাইবার সিক্যুরিটি শক্তিশালী করার পরামর্শও দিয়েছেন তাঁরা। ক্যাস্পারস্কি’র একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার সল্যুশন রয়েছে, যার মধ্যে ইভেন্ট মনিটরিং ও পরিচালনার জন্য ফাংশনগুলোর একটি সেট অন্তর্ভুক্ত রয়েছে, যার নাম- ক্যাস্পারস্কি ইউনিফাইড মনিটরিং অ্যান্ড অ্যানালাইসিস প্ল্যাটফর্ম (কুমা)।
]]>সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয়। একটি গুলি তার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে। দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়ছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিক্রেট সার্ভিস) এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় বড় ক্ষতি হয়নি, নিরাপদ আছেন ট্রাম্প।
]]>ইয়োলো হোস্ট তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে ওয়েব হোস্টিং, ডোমেইন নিবন্ধন, ক্লাউড সার্ভিস, এবং অন্যান্য আইটি সেবা। প্রতিষ্ঠানটি তার সেরা প্রযুক্তি ও পেশাদার টিমের মাধ্যমে গ্রাহকদের জন্য নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ সেবা নিশ্চিত করে।
ইয়োলো হোস্ট-এর গ্রাহক সেবা প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য, কল করুন: 01639313131। যেকোনো প্রশ্ন বা সমস্যার সমাধানে, তাদের দক্ষ টিম সবসময় প্রস্তুত। ইয়োলো হোস্ট-এর সাথে থেকে আপনার অনলাইন প্রয়োজনীয়তা পূরণ করুন এবং উপভোগ করুন সর্বোত্তম সেবা।
]]>