Warning: Creating default object from empty value in /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/jamiatnewsbd/public_html/wp-includes/feed-rss2.php on line 8
নিজস্ব প্রতিবেদক – জমিয়ত নিউজ https://www.jamiatnewsbd.com Thu, 08 Aug 2024 08:34:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 https://www.jamiatnewsbd.com/wp-content/uploads/2024/09/cropped-T2-removebg-preview-32x32.png নিজস্ব প্রতিবেদক – জমিয়ত নিউজ https://www.jamiatnewsbd.com 32 32 244703014 চট্টগ্রাম প্রেসক্লাবে অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত https://www.jamiatnewsbd.com/2024/08/08/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85-2/ https://www.jamiatnewsbd.com/2024/08/08/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85-2/#respond Thu, 08 Aug 2024 08:31:26 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1390 চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৪: স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র ও জনতার বৃহত্তর সমাবেশের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। গত ৬ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সারাদিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। তাদের তীব্র আন্দোলনের চাপে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটি জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে গঠিত হয় এবং কমিটি ঘোষণার দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

গঠিত অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দীন কাদেরী শওকত এবং সদস্য সচিব হিসেবে থাকছেন গোলাম মাওলা মুরাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা এবং শিব্বির আহমদ ওসমান।

এই অন্তবর্তীকালীন কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাবের রেজি নং -(১৫৮৩/১৯৯০) এর অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

]]>
https://www.jamiatnewsbd.com/2024/08/08/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85-2/feed/ 0 1390
চট্টগ্রাম প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন: নতুন দিগন্তের সূচনা https://www.jamiatnewsbd.com/2024/08/08/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8/ https://www.jamiatnewsbd.com/2024/08/08/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8/#respond Thu, 08 Aug 2024 06:51:08 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1380 ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক ও ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। এই সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম প্রেসক্লাবের পূর্বের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিক এবং ছাত্র-জনতার প্রতিবাদী আন্দোলনের প্রেক্ষিতে পুরোনো ব্যবস্থাপনা কমিটির পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন ৯ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে, যা জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে এবং সদস্যদের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে। নতুন কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

নতুন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা হলেন:

আহ্বায়ক: মইনুদ্দীন কাদেরী শওকত
সদস্য সচিব: গোলাম মাওলা মুরাদ
সদস্য: সাইফুল্লাহ চৌধুরী
সদস্য: সাইফুল ইসলাম শিল্পী
সদস্য: মোহাম্মদ হাসান ফেরদৌস
সদস্য: মোহাম্মদ আমিনুল ইসলাম
সদস্য: আবু সুফিয়ান
সদস্য: সোহাগ কুমার বিশ্বাস
সদস্য: আরিয়ান লেলিন
সদস্য: কিরণ শর্মা
সদস্য: শিব্বির আহমদ ওসমান

নতুন কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটির লক্ষ্য হলো প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, সাংবাদিকদের অধিকারের সুরক্ষা এবং সংগঠনের সার্বিক উন্নয়ন সাধন করা।

এই পরিবর্তনগুলোর মাধ্যমে চট্টগ্রাম প্রেসক্লাব নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে, যা সাংবাদিক সমাজের প্রতি দায়বদ্ধতা ও ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবে।

]]>
https://www.jamiatnewsbd.com/2024/08/08/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8/feed/ 0 1380
আজ পবিত্র আশুরা https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be/ https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be/#respond Wed, 17 Jul 2024 04:12:37 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1369 https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be/feed/ 0 1369 ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে বিপদে পড়তে পারে যেসব দেশ https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/ https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/#respond Wed, 17 Jul 2024 04:01:42 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1363 আসছে নভেম্বরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে কে জয়ী হবেন এবং কেমন হবে তাঁর প্রশাসনের নীতি, তা নিয়ে কৌতূহল বলতে গেলে পুরো আন্তর্জাতিক মহলে। কারণ দেশটির পররাষ্ট্র, সামরিক ও বাণিজ্যনীতি সারা বিশ্বে প্রভাব ফেলে। বিশেষ করে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের ওপর এসব নীতির প্রভাব স্পষ্ট। এই কারণে নতুন প্রেসিডেন্টের পরিবর্তিত নীতি দেশটির মিত্র ও অংশীদারদের নানাভাবে ঝুঁকিতে ফেলতে পারে।
জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির ও ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলার অপেক্ষা রাখে না। যে‑ই জিতুক অল্প ব্যবধানে জিতবে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।
পরিবর্তিত নীতির কারণে বিভিন্ন দেশ ঝুঁকিতে পড়তে পারেপরিবর্তিত নীতির কারণে বিভিন্ন দেশ ঝুঁকিতে পড়তে পারে। ছবি: ইআইইউএমন পরিস্থিতিতে ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বে কী কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এই প্রতিবেদনের নাম দেওয়া হয়েছে, ট্রাম্প রিস্ক ইনডেক্স বা টিআরআই। এতে যুক্তরাষ্ট্রের ৭০টি বাণিজ্য অংশীদারদের নানাভাবে ঝুঁকিতে পড়ার বা বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি মূল্যায়ন করা হয়েছে। এতে বাণিজ্য, অভিবাসন, নিরাপত্তা, সামরিক সহায়তার মতো বিষয়গুলো হিসেবে নেওয়া হয়েছে।
ঝুঁকিপূর্ণ খাত : এ ক্ষেত্রে বিভিন্ন নীতি ও খাত বিষয়ে প্রশাসনিক অবস্থানকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে তিনটি বিষয়কে–
উচ্চ শুল্ক ও বাণিজ্য নিষেধাজ্ঞা: ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে যেসব খাতে বেশি কড়াকড়ি আরোপ করা হবে, সেগুলোর মধ্যে অর্থনৈতিক খাত অন্যতম। এরই মধ্যে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। ইস্পাত, অ্যালুমিনিয়ামের মতো পণ্যের আমদানিতে তিনি উচ্চ শুল্ক আরোপ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই উচ্চ শুল্ক ও বাণিজ্য নিষেধাজ্ঞায় ট্রাম্পের রিস্ক ইনডেক্স বা টিআরআই ৪০ শতাংশ।
নিরাপত্তা: ট্রাম্প মার্কিন সামরিক সহায়তার জন্য কঠিন সব শর্ত দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। তাঁর দ্বিতীয় মেয়াদে মিত্রদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক নতুন রূপ পেতে পারে। ন্যাটোসহ বিভিন্ন জোটে তিনি মিত্রদের কাছ থেকে বেশি হারে আর্থিক ও বস্তুগত (সামরিক সরঞ্জাম, সেনা ইত্যাদি) সহায়তা চাইতে পারেন। এই খাতেও টিআরআই ৪০ শতাংশ।
সীমান্ত নিরাপত্তা: ট্রাম্প সীমানাপ্রাচীর নির্মাণ ও অন্যভাবে অভিবাসীদের ঠেকাতে তহবিলে বড় বরাদ্দ দেবে বলে আভাস মিলেছে। এমনকি অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ওপর মনোযোগ দিতে পারেন ট্রাম্প। এসব নীতি বৈধ অভিবাসী শ্রমিক ও শিক্ষার্থীদের আগমনের পথ আরও কঠিন করবে। এসব খাতে টিআরআই ২০ শতাংশ।
বেশি ঝুঁকির দেশ
মেক্সিকো: ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে যেসব দেশ বেশি ঝুঁকিতে পড়ার শঙ্কায় রয়েছে মেক্সিকো সেগুলোর মধ্যে অন্যতম। প্রতিবেশী দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্যিক ও অভিবাসন-সংক্রান্ত সম্পর্ক রয়েছে। মেক্সিকোর বিষয়ে টিআরআই ৭১ দশমিক ৪ শতাংশ, যা দেশ হিসেবে সর্বোচ্চ।
কোস্টারিকা: বেশি ঝুঁকিতে পড়ার শঙ্কায় দ্বিতীয় অবস্থানে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক রয়েছে। কোস্টারিকার বিষয়ে টিআরআই ৫৯ দশমিক ১ শতাংশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকায় লাতিন আমেরিকার কিছু দেশও নানাভাবে ঝুঁকিতে পড়তে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে।
জার্মানি ও জাপান: টিআরআইয়ে জার্মানির অবস্থান তৃতীয়। জাপানের অবস্থান সপ্তম। এর মধ্যে জার্মানি ন্যাটো সদস্য। জাপান ন্যাটো সদস্য না হলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিরাপত্তা চুক্তি আছে। দুই মহাদেশের এই দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্যের পাশাপাশি সামরিক চুক্তি আছে। একদিকে দেশ দুটি নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর বড় অংশে নির্ভরশীল। অন্যদিকে প্রতিরক্ষা খাতে নিজেদের জিডিপি তুলনামূলক কম ব্যয় করে।
কম ঝুঁকির দেশ
অস্ট্রেলিয়া: ট্রাম্প ফের হোয়াইট হাউসে এলে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র বা অংশীদার কম ঝুঁকিতে পড়বে সেগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। কারণ প্যাসিফিক অঞ্চলের দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে এক ধরনের দূরত্ব আছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রেরে সঙ্গে দেশটির নিরাপত্তা সম্পর্কও ভারসাম্যপূর্ণ।
সৌদি আরব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে পুরাতন ও বড় মিত্রদের অন্যতম সৌদি আরব। তবে গত কয়েক বছরে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নানা খাতে কমেছে। ইউক্রেন যুদ্ধের পর এটি আরও স্পষ্ট হয়েছে। ট্রাম্পের প্রথম আমলে দেশটির সঙ্গে সৌদির সম্পর্ক ভালো থাকলেও বাইডেনের আমলে তা খারাপ ছিল বলা যায়। একদিকে সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোয় নিজেদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে এবং বহুমুখী করেছে। অন্যদিকে সৌদির ওপর যুক্তরাষ্ট্রের জ্বালানি নির্ভরতা কমেছে। যুক্তরাষ্ট্র এখন নিজেই বিশ্বের অন্যতম জ্বালানি সরবরাহকারী দেশ। এসব কিছুর কারণে মাত্র ৯ দশমিক ৪ টিআরআই নিয়ে কম ঝুঁকিতে থাকা দেশের মধ্যে সৌদির অবস্থান ৭০তম। অর্থাৎ ট্রাম্প আবার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের বড় মিত্র হওয়া সত্ত্বেও দেশটির এতটা ঝুঁকিতে পড়ার শঙ্কা নেই। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারেরা নিরাপত্তার দিক থেকে কীভাবে কতটা ঝুঁকিতে পড়তে পারে, সে আলোচনা তো হলো। এবার বাণিজ্য খাতের দিকে নজর দেওয়া যাক।

মেক্সিকো ও কানাডা:

চীন: বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন। চীনের সঙ্গে শুল্ক ও বাণিজ্য যুদ্ধ ট্রাম্পই শুরু করছিলেন। তিনি ইতিমধ্যে চীনা পণ্যে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় আমলে চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে।
জার্মানি ও ভারত: ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে তিনি বিভিন্ন দেশের সবচেয়ে সুবিধাজনক বাণিজ্য তকমা বা মোস্ট-ফেভারড-নেশন ট্রেডিং স্ট্যাটাস বাতিল করবেন। চালু করবেন স্থায়ী স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক। এতে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি ও আয়ারল্যান্ড এবং এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও ভিয়েতনাম বড় ঝুঁকিতে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতির কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কম ঝুঁকিতে পড়বে। কারণ এসব দেশ বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে চীন ও এশিয়ার অন্য দেশের ওপর বেশি নির্ভরশীল।
ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সবিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প ক্ষমতায় আসলে দেশ হিসেবে এককভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে ইউক্রেন। কারণ তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় নিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। ট্রাম্প বারবার ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেছেন।
‘প্রজেক্ট ২০২৫’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের সম্ভাব্য ক্ষমতাকাল কেমন হতে পারে, ইতিমধ্যে তার একটি খসড়া তৈরি করেছেন রিপাবলিকান থিঙ্ক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশন। এ খসড়া নীতি পরিকল্পনাকে বলা হচ্ছে ‘প্রজেক্ট ২০২৫’।
ট্রাম্প প্রশাসনে ডানপন্থীদের আধিপত্য সৃষ্টি, প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণ, পারমাণবিক অস্ত্র ভান্ডার বৃদ্ধি, চীনের বেশ্বিক উত্থান রুখে দেওয়া ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার তহবিলে অর্থ জোগান বন্ধ করা এবং অভ্যন্তরীণ সমস্যায় মনোযোগ দেওয়াসহ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের রূপরেখা উল্লেখ করে ‘প্রজেক্ট ২০২৫’ প্রণয়ন করা হয়েছে।
এদিকে ট্রাম্প অস্বীকার করলেও তাঁর প্রচারশিবিরের উপদেষ্টারা ‘প্রজেক্ট ২০২৫’ প্রণয়নকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে জানা গেছে। জুড লেগাম নামের মার্কিন এক সাংবাদিকের দাবি, প্রকল্পটি লিখতে বা সম্পাদনা করতে সহায়তা করেছেন এমন ৩৮ জনের মধ্যে ৩১ জনই ট্রাম্পের শাসনামলে প্রশাসনে কোনো না কোনো দায়িত্ব পালন করেছিলেন। প্রজেক্টের অংশীদারদের মধ্যে ট্রাম্পের প্রচারের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি শীর্ষস্থানীয় রক্ষণশীল সংগঠন ও গ্রুপ রয়েছে।
]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0 1363
ক্ষমতা আর নাম কোহলিকে বদলে দিয়েছে, রোহিত আগের মতোই আছে https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2/ https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2/#respond Wed, 17 Jul 2024 03:57:56 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1360 কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে প্রশংসা করেছেন রোহিত শর্মার। অমিত শর্মার চোখে, ক্ষমতা আর নাম কোহলির আচরণে অনেক বদল এনেছে, তবে রোহিত আগের মতোই আছেন।

ইউটিউবার শুভঙ্কর শর্মার সঙ্গে সাক্ষাৎকারে অমিত মিশ্র প্রথমে রোহিতকে নিয়ে বলেছেন, ‘আইপিএল বা অন্য কোনো ইভেন্টে যখন রোহিতের সঙ্গে দেখা হয়, ও সবসময়ই হাসি-ঠাট্টা করে। আমার তখন এটা ভাবতে হয় না যে ও কী ভাববে! দুজনই দুজনের সঙ্গে হাসি-ঠাট্টা করি। ও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো একই আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ জিতল, পাঁচবার আইপিএল জিতেছে।’

এরপরই বিপরীতে তাঁর চোখে কোহলির বর্ণনা করেছেন অমিত মিশ্র, ‘বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি আমি। হাতে ক্ষমতা চলে এলে, নাম হয়ে গেলে অনেকেই ভাবতে শুরু করে মানুষ বুঝি তাঁর কাছে কোনো প্রয়োজন নিয়েই যায়। আমি কখনোই তেমন মানুষ ছিলাম না। চিকুকে (কোহলির ডাকনাম) আমি ওর ১৪ বছর বয়স থেকে চিনি, যখন ও সামোসা খেত, রাতে যখন ওর পিজ্জা না হলে চলত না। এরপর অধিনায়ক বিরাট কোহলিকেও দেখেছি। দেখা হলে ও সম্মান দিয়েই কথা বলে, তবে সবকিছু অবশ্যই আর আগের মতো নেই।’

]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/17/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2/feed/ 0 1360
উৎসব শিশুসাহিত্য পুরস্কার ৬ লেখককে প্রদান https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/ https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/#respond Mon, 15 Jul 2024 11:30:36 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1343 বাংলাদেশ শিশুসাহিত্য পরিষদের উদ্যোগে অবতীর্ণ হয়ে গেল উৎসব শিশুসাহিত্য পুরস্কারের ২৪তম অনুষ্ঠান। এই উপলক্ষ্যে আজ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় সাড়ে এক ঘণ্টা পর বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানিত ৬ লেখককে উৎসব শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।

এ বছরের পুরস্কারপ্রাপ্ত লেখকগণ হলেন – আবুল হাসান মানিক, মোহাম্মদ জাফর ইকবাল, শেখ মুহাম্মদ সাহরিয়ার কাবির, রকিবুল হাসান, রাজিয়া হাসান ও ফাহমিদা ইফরাত আপু। পুরস্কার প্রদানের পর প্রতিষ্ঠানিক বক্তব্যে এ পুরস্কারের অগ্রাধিকার ও গুরুত্ব নিয়ে কথা বলা হয়। এ অনুষ্ঠানে অনেক পরিসরের মধ্যে স্বাগত ও অভিনন্দন জানানো হয়।

]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be/feed/ 0 1343
প্লট-ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%9f-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/ https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%9f-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/#respond Mon, 15 Jul 2024 10:44:27 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1339 রিয়েল এস্টেট আইন বাস্তবায়ন

প্লট-ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ

]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%9f-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0 1339
বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%be/ https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%be/#respond Mon, 15 Jul 2024 10:27:02 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1335 কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন গ্রামে বাড়ির আঙ্গিনাসহ অনাবাদী জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছর উপজেলার কালিকাপ্রসাদের ঝগড়ারচর, আতকাপাড়া, বাঁশগাড়ি, গজারিয়া ও মানিকদী ইউনিয়নে ছয় হাজার বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, মাঠের মধ্যে সারি সারি সাজানো রয়েছে আদার বস্তা। বস্তায় আদার ফলনও শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ বছর পতিত জমি, বসতবাড়ির আঙ্গিনা, কিংবা ভবনের ছাদেও বস্তায় আদা চাষ করছেন অনেকে।

চাষের জায়গাটি ছায়াযুক্ত হওয়ায় ফলনও ভালো। প্রতি বস্তায় ৩টি করে বীজ রোপণ করতে হয়। প্রতি বস্তায় এক কেজি করে হলেও ছয় হাজার কেজি আদা উৎপাদন হবে। যদিও একেকটি বস্তায় দেড় থেকে দুই কেজি আদা হওয়া সম্ভব।

কৃষি অফিস সূত্রে জানা যায়, বস্তা পদ্ধতিতে আদা চাষে লাভবান হবেন কৃষকরা। বস্তা প্রতি ৩০-৩৫ টাকা খরচ হয়। প্রতি বস্তায় গড়ে এক থেকে দেড় কেজি আদা উৎপাদন হয়। এ বিষয়ে কথা হয় কৃষক এনামুল হক, আব্বাস মিয়া ও আল আমিনের সঙ্গে। তারা বলেন, আমরা কৃষি অফিসের পরামর্শে বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে বস্তার মাঝে আদা চাষ করেছি। প্রথমে ভেবেছিলাম বস্তায় আদা চাষ করে আবার না লোকসানে পড়ি কিনা। এখন দেখছি ফলন ভালো হচ্ছে। একেক বস্তায় মাত্র ৩০-৩৫ টাকা খরচ হয়। বস্তায় কম করে হলেও এক থেকে দেড় কেজি আদা উৎপাদন হয়। আমরা প্রায় দুই হাজার বস্তায় আদা চাষ করেছি। বস্তায় আদা চাষ করা যায়, খরচও কম, এমনটা জানতে পেরে আগ্রহ বেড়েছে ভৈরবের একজন চিকিৎসক ডা. মোহাম্মদ মিজানুর রহমান কবিরের।

তিনি বলেন, আমি পেশায় চিকিৎসক। আমার পেশার পাশাপাশি কৃষির প্রতি আগ্রহ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে আমার অনাবাদী জমিসহ বাড়ির আঙ্গিনাতেও বিভিন্ন সবজি বাগান আর ফলদ গাছ লাগিয়েছি। বস্তায় আদা চাষ এটা আমার কাছে নতুন পদ্ধতি বলে মনে হয়েছে। তিনি আরও বলেন, কৃষি অফিসার আকলিমা বেগমের পরামর্শ নিয়ে আমার বাড়ির আঙ্গিনাতে এক হাজার বস্তায় আদা চাষ করেছি। খরচ মাত্র বস্তা প্রতি ৩০-৩৫ টাকা। এক হাজার বস্তায় কম করে হলেও আশা করছি প্রায় দেড় থেকে ২ হাজার কেজি আদা উত্তোলন করা যাবে। এটা সম্পূর্ণ দেশি জাতীয় আদা।

এ বিষয়ে ভৈরব উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, এ বছর ভৈরবে প্রায় ছয় হাজার বস্তায় আদা চাষ হয়েছে। মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ ও উঠান বৈঠকসহ সহযোগিতা দিয়ে আসছেন।

উপজেলার কালিকাপ্রসাদ, শিবপুর, গজারিয়া, বাঁশগাড়ি, মানিকদী গ্রামে অধিক পরিমাণে বস্তায় আদা চাষ করা হয়েছে বলে জানান কৃষি অফিসার আকলিমা বেগম। তিনি জানান, এভাবে আদা চাষ করতে কৃষকদের মাত্র ৩০-৩৫ টাকা খরচ হয়। একেকটি বস্তায় এক থেকে দেড় কেজি আদা পাওয়া যায়। এভাবে আদা চাষ করলে ফলন ভালো হয়। পোকা মাকড়ের উপদ্রব হয় না। এতে কৃষকরা লাভবান হতে পারবেন।

]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%be/feed/ 0 1335
আমেরিকানদের শান্ত থাকার আহ্বান বাইডেনের https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#respond Mon, 15 Jul 2024 09:42:10 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1329 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর রোববার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বাইডেন এই আহ্বান জানান। 

তিনি বলেন, ‘এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আমাদের অবস্থান যত শক্তিশালী হোক না কেন। আমাদের কখনোই সহিংসতায় জড়ানো উচিত হবে না।’

বাইডেন বলেন, রাজনীতি কখনই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। বরং হওয়া উচিত শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র।

রাজনীতিকে ব্যালট বাক্সের মাধ্যমে পরিচালিত করা উচিত, বুলেটের মাধ্যমে নয়।

তিনি বলেন, ‘আমেরিকায় পরিবর্তনের ক্ষমতা সর্বদা জনগণের হাতে থাকা উচিত। হত্যাকারীদের হাতে নয়।’

জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ‘আমরা এই সহিংসতাকে স্বাভাবিকভাবে নিতে পারি না। এই দেশে রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে উঠেছে। এখন শান্ত হওয়ার সময় এসেছে।’

এদিকে হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পকে গুলি করার পরপরই সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হয়।
বাইডেন জানান, হামলাকারীর উদ্দেশ্য এবং তার অন্য কারও সহায়তা বা সমর্থন ছিল কি-না তা এখনও পরিষ্কার নয় এবং এটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে অতর্কিত হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হন।

]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/15/%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/feed/ 0 1329
রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে যে ১০ প্রতিষ্ঠান https://www.jamiatnewsbd.com/2024/07/14/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/ https://www.jamiatnewsbd.com/2024/07/14/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/#respond Sun, 14 Jul 2024 10:53:30 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1317
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানটির ২২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি।
 
এছাড়া যথাক্রমে ১৭ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ও ১৭ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
 
শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় এদিন আরও ছিল ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, আফতাব অটোমোবাইলস ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/14/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/feed/ 0 1317