Warning: Creating default object from empty value in /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jamiatnewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/jamiatnewsbd/public_html/wp-includes/feed-rss2.php on line 8
আজ দেশজুড়ে – জমিয়ত নিউজ https://www.jamiatnewsbd.com Wed, 21 May 2025 17:38:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 https://www.jamiatnewsbd.com/wp-content/uploads/2024/09/cropped-T2-removebg-preview-32x32.png আজ দেশজুড়ে – জমিয়ত নিউজ https://www.jamiatnewsbd.com 32 32 244703014 মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/ https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/#respond Thu, 15 May 2025 10:50:56 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1444
মানবিক করিডোরের নামে মায়ানমারের সাথে করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশীদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত দেশের সাধারণ জনগণ মেনে নেবে না। এই সিদ্ধান্তগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে। নির্বাচিত সরকার ছাড়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য বুমেরাং হবে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, রাজনৈতিক দল সমূহের মতামত ও জন রায় উপেক্ষা করে করিডোর ও বন্দরের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল ও জনগণের সাথে মুখোমুখি করবে। জাতির এই কঠিন সময়ে এই সিদ্ধান্ত দেশের জন্য কোন অবস্থায় কল্যাণ বয়ে আনবে না।
দেশের স্থিতিশীল পরিস্থিতির জন্য যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/feed/ 0 1444
সন্তান কতৃক পিতা খুন হওয়া এবং সেই খুনের দৃশ্য ফেসবুক লাইভে এসে প্রচার করা সামাজিক অধঃপতনের নিকৃষ্টতম দিক। https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc/ https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc/#respond Thu, 15 May 2025 01:30:43 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1433 একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে আমি সত্যিই বাকরুদ্ধ। আমি চিন্তিত যে, সমাজ কোথায় যাচ্ছে? এর পেছনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব গুরুতরভাবে দায়ী।
আগে জানতে হবে, মানুষের অপরাধ প্রবণতা রোধ হয় কিসে? একজন পিতা বা সন্তান ঘরোয়া জীবনে এমন অনেক সুযোগ পায় যখন খুব সহজেই খুনের মতো অপরাধ ঘটাতে পারে। কিন্তু সব সুযোগ থাকার পরও মানুষ অপরাধ থেকে বিরত থাকে আল্লাহভীতি ও মনুষ্যত্ববোধের কারণে।
আর আল্লাহভীতি ও মনুষ্যত্ববোধ তৈরি হয় ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে, পারিবা রিক ও সামাজিক অনুশাসনের মাধ্যমে।
আর এজন্য আমরা ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে বলি। কারণ, তা মানুষকে আদর্শ মানুষ, আদর্শ সন্তান, আদর্শ নাগরিক হতে সাহায্য করে, পরিবার-আত্মীয়স্বজন-প্রতিবেশী ও সমাজের সবার প্রতি সদ্ব্যবহারের শিক্ষা দেয়। যেমন ইসলাম বলে সবার প্রতি মানুষের নৈতিক দায় আছে।
বিপরীতে বস্তুবাদী ও পশ্চিমা শিক্ষা কিন্তু মানুষকে দায়মুক্ত বন্ধনহীন জীবনের শিক্ষা দেয়। মূলত পশ্চিমা জীবন ব্যবস্থায় আবেগ, অনুভূতি, মানবিক মূল্যবোধ, পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধতা মূল্যহীন। আত্মকেন্দ্রীকতাই এর মূলকথা, মূলভিত্তি।
বর্তমান শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার যথেষ্ট অভাব আছে। বিশেষ করে বিগত সরকারের সময় যে শিক্ষানীতি গ্রহণ করেছিল তা ধর্মীয় ও নৈতিক মারাত্মকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি, একটি স্তর পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন। ধর্মশিক্ষার পাঠ্যপুস্তকগুলোও পুনমূল্যায়ন করা প্রয়োজন। নতুবা একটি প্রজন্মই নষ্ট হয়ে যাবে।
আর তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে তথ্য-প্রযুক্তির ব্যবহার সুনিয়নি্ত্রত হওয়া দরকার। এই ক্ষেত্রে সরকারেরও উচিত একটি নীতিমালা তৈরি করা। প্রযুক্তি ব্যবহারে বাস্তবসম্মত গাইড লাইনও তৈরি করা দরকার। আর সেটা জাতীয় পর্যায়েই হওয়া দরকার।
—মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
মহাপরিচালক, জামিয়া হুসাইনিয়া আরজাবাদ, ঢাকা
সহ-সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশ
নায়বে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/15/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc/feed/ 0 1433
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf/ https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf/#respond Wed, 14 May 2025 00:47:43 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1464 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির পাশে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রকে হত্যা করা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। অন্তর্বর্তীকালীন সরকারকে আইন-শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে। এখন‌ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ জনগণ খুবই হতাশাগ্রস্ত। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে বিশ্বের বিভিন্ন দেশে স্বগৌরবে দায়িত্ব পালন করে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। দেশের ভেতরেও তাদের সেই ভূমিকা প্রত্যাশা করে জনগণ।
আজ বুধবার (১৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানকে কিছু প্রগতিশীল নামধারীরা মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। যার ফলশ্রুতিতে ছিনতাই ও খুনের মত ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায় অহরহ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ প্রশাসনের ছাত্র -শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আরো সতর্ক অবস্থান গ্রহণ করতে হবে।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/14/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf/feed/ 0 1464
আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন https://www.jamiatnewsbd.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/ https://www.jamiatnewsbd.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/#respond Sun, 11 May 2025 01:52:31 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1425 আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আন্দোলনকারী বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক , সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।
শনিবার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান তারা।
নেতৃবৃন্দ বিপ্লবী জনতার এই বিজয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং বিডিআর, শাপলা চত্বর , ২০২১ ও জুলাই গণহত্যাসহ আওয়ামী আমলের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে জমিয়ত নেতৃবৃন্দ দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে শান্তি, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ারও আহবান জানান।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d/feed/ 0 1425
শাপলা ট্রাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/05/05/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/ https://www.jamiatnewsbd.com/2025/05/05/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/#respond Mon, 05 May 2025 05:48:20 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1422 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী বলেছেন, মানবরচিত সকল নেজাম হটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার যে মূলমন্ত্র হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.দিয়ে গেছেন, সেটার তাৎপর্য ও গভীরতা অনুধাবন করে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ইসলামী রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সংগঠনকে সাংগঠনিক নিয়মে ঢেলে সাজাতে হবে।
আজ সোমবার (৫ মে) ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলা জমিয়তের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত নেতাকর্মীদেরকে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে বলেছেন, আজ রক্তাক্ত ৫ই মে। ২০১৩ সালের এই দিনে পতিত স্বৈরাচার সরকার ঢাকার শাপলা চত্বরে ঈমানী দাবীদাওয়া নিয়ে জড়ো হওয়া ধর্মপ্রাণ মুসলিম জনতার ওপর রাতের আঁধারে নির্বিচারে গুলি চালায়। শাহাদাত বরণ করেন সেদিন অনেক মানুষ। লোমহর্ষক এই হত্যাযজ্ঞ আমাদেরকে এখনো কাঁদায়। অন্তর্বর্তী সরকারকে শাপলা টৃরাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে।
জমিয়ত মহাসচিব তার বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর অতর্কিত হামলার নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
ত্রিশাল উপজলার শহীদ নজরুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা রূহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সদস্য মাওলানা আব্দুল্লাহ আল-বাক্বী, উপজেলা জমিয়তের যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা তালহা ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিউদ্দীন।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/05/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0 1422
বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বৃহত্তর মিরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। https://www.jamiatnewsbd.com/2025/05/02/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/ https://www.jamiatnewsbd.com/2025/05/02/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/#respond Thu, 01 May 2025 21:43:06 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1412 বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে আজ শুক্রবার (২রা মে) বাদ জুমা রাজধানীর মিরপুর ১নম্বর গোল চত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা লোকমান মাযহারীর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, “বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের জনগণের হৃদয়ে ইসলাম গভীরভাবে প্রোথিত। ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সম্প্রতি প্রস্তাবিত ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’-এর খসড়া সুপারিশগুলো ইসলামী আকীদা ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। সমতা ও অধিকারের নামে ইসলামের নির্ধারিত সীমা লঙ্ঘনের অপচেষ্টা করা হয়েছে, যা এই দেশে ধর্মীয় ও সামাজিক অস্থিরতা ডেকে আনতে পারে। অবিলম্বে এই কমিশন বাতিল করতে হবে।”
সভাপতির বক্তব্যে মাওলানা লোকমান মাযহারী বলেন, “ইসলাম নারীর মর্যাদা ও অধিকারকে যে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করেছে, তা ইতিহাসে বিরল। কন্যা, স্ত্রী, মা—প্রত্যেক অবস্থানে নারী সম্মান ও স্নেহ পাওয়ার যোগ্য। কুরআন নারীকে উত্তরাধিকার, বিবাহ, শিক্ষা ও উপার্জনের অধিকার দিয়েছে। অথচ আজকে তথাকথিত সংস্কারের নামে নারীর প্রকৃত মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম,
দারুস সালাম থানা শাখার জমিয়ত সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন হোসাইনী, পল্লবী থানা জমিয়তের সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী, যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মানিক, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারী, সাধারণ সম্পাদক কাউসার আহমাদ,সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, শাহ আলী থানার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাওলানা ওয়ালী উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা এ ধরনের কমিশন গঠনের পেছনে বিদেশি চাপ ও দেশীয় কিছু এনজিও-চক্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন এবং এ বিষয়ে সারাদেশে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন কাফরুল থানার সভাপতি মাওলানা আজিজুর রহমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী, মিরপুর থানা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ফজলে এলাহী,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, শেরেবাংলা নগর থানার আহবায়ক মাহফুজুর রহমান, ছাত্র নেতা মুহাম্মদ যোবায়ের, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সালমান শিকদার, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ত্বকী, মাওলানা আঃ হালীম মিরপুর থানা, মাওলানা শফিকুল ইসলাম রুহানী, মাওলানা ইয়াহ্ইয়া প্রমূখ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশ সকলের আহ্বান জানান নেতৃবৃন্দ।

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/02/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8/feed/ 0 1412
রাখাইনে কথিত মানবিক করিডোর স্থাপিত হলে বাংলাদেশ চরম ঝুঁকিতে পড়বে –জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/05/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1/ https://www.jamiatnewsbd.com/2025/05/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1/#respond Thu, 01 May 2025 21:39:16 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1401 বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এমন কোন সিদ্ধান্ত জাতির ওপর চাপিয়ে দেয়ার কোন অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। “রাখাইনে মানবিক করিডোর দিতে সরকার সম্মত” এ রকম খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই গোটা দেশজুড়ে নানা ধরনের উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। ভূরাজনৈতিক সুবিধার কারণে কেউ আমাদের কাছে করিডোর চাইল আর আমরা তাতে সম্মতি দিয়ে দিলাম, এটা তো চরম অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্তের সামিল। এই সিদ্ধান্তে স্পষ্টতই বাংলাদেশ চরম ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি।
আজ গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এ সব কথা বলেছেন।
নেতৃবৃন্দ, কক্সবাজার হয়ে যুদ্ধরত মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছানোর অজুহাত দেখিয়ে মানবিক করিডোর স্থাপন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ রকম স্পর্শকাতর একটি বিষয়ে সরকার দেশের রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় করারও কোন প্রয়োজনীয়তা অনুভব করেনি। সঙ্গত কারণে এটি যুক্তরাজ্যের ‘বার্মা এ্যাক্ট’ এজেণ্ডা বাস্তবায়নের কোন গোপন পরিকল্পনা কি না? তা নিয়ে পর্যবেক্ষক মহলের কেউ কেউ প্রশ্ন তুলছেন। আমরা সরকারকে বলব: দেশবিরোধী কোন প্রকার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, নইলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে।’

]]>
https://www.jamiatnewsbd.com/2025/05/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a1/feed/ 0 1401
শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে: —জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ https://www.jamiatnewsbd.com/2025/04/30/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6/ https://www.jamiatnewsbd.com/2025/04/30/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6/#respond Wed, 30 Apr 2025 05:59:11 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1396 ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম। সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে শ্বাশত এই ধর্মে। মালিক শ্রেণিকে বলা হয়েছে যে, তোমরা গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা শ্রমিকের পাওনা পরিশোধ করে দাও।
আজ মে দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের যে মার্কেট চত্বরে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেন। আন্দোলনরত শ্রমিকদের উপর তখন গুলি চালায় পুলিশ, তাতে অর্ধশত লোক হতাহত হয়। তখন থেকেই বাংলাদেশসহ বিশ্বের ৮০টি রাষ্ট্রে সরকারিভাবে এই দিবসটি পালিত হয়ে আসছে। বেসরকারি ভাবেও এই দিবসটি পালিত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে। শ্রমিক মালিক উভয় পক্ষের মধ্যে সুন্দর পন্থায় সমন্বয় সাধন করে শ্রমিকজনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্র শ্রম ও শ্রমিকের অধিকারসংক্রান্ত ইসলামের নির্দেশনাসমূহ অনুসরণ অপরিহার্য।
গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শ্রমিকজনতা কোন ভাবেই যেন আর অবহেলা ও নিগ্রহের শিকার না হন, সে লক্ষে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার (১ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, আজ‌ও আমরা দেখতে পাই শ্রমিকদেরকে তাদের পাওনা আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদেরকে ছাঁটাই করা হয়। সরকারকে এ সব আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

]]>
https://www.jamiatnewsbd.com/2025/04/30/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6/feed/ 0 1396
হানিফ ফ্লাইওভারের সংঘর্ষে প্রাণ গেলো তরুণের https://www.jamiatnewsbd.com/2024/07/18/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7/ https://www.jamiatnewsbd.com/2024/07/18/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7/#respond Thu, 18 Jul 2024 07:13:16 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1376 রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের ঘটনায় সিয়াম (১৮) নামে এক তরুণ গুলিতে নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন কয়েকজন। পরে তার মরদেহ অটোরিকশায় করে নিয়ে চলে যান তারা।

সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন, সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও আর ভেতরে ঢুকিনি। মরদেহ অটোরিকশায় করে বাসায় নিয়ে আসি। তিনি জানান, সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। বর্তমানে সে মাতুয়াইলে থাকতো।

]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/18/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ab-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%93%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7/feed/ 0 1376
যাত্রাবাড়ীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ https://www.jamiatnewsbd.com/2024/07/18/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ac/ https://www.jamiatnewsbd.com/2024/07/18/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ac/#respond Thu, 18 Jul 2024 05:08:12 +0000 https://www.jamiatnewsbd.com/?p=1373

যাত্রাবাড়ীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

]]>
https://www.jamiatnewsbd.com/2024/07/18/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ac/feed/ 0 1373